স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ মে ২০২৬, ১৪:৪২আপডেট : ০৭ মে ২০২৬, ১৬:৫৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম আবেদনটি করেন।
আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী, ছেলে ও তৃতীয়পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কেনার তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে বিপুল পরিমাণ অবৈধভাবে অর্জিত সম্পদ গোপনের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের মূল আয়কর স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র ও তথ্যাদির সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দের জন্য আদালতের আদেশ প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি একই আদালত ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

/এআইসি/এম/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী কারাগারে
বিশ্ববিদ্যালয়ের হলে ঝুলছে সাদাকালো পতাকা, ৪ শিক্ষার্থীকে শোকজ
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই