বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৬, ১১:০৪ আপডেট : ০৮ মে ২০২৬, ১১:০৪

রাজধানীতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৯টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৫৪৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে ১০টি দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও গণমাধ্যমব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।

দুই দিনের এই সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস। আলোচনায় গুরুত্ব পাচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, জবাবদিহি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম, জেন্ডার সমতা এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়।

সম্মেলনস্থলে তথ্য অধিকার (আরটিআই), ফ্যাক্ট চেকিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে তিনটি হেল্প ডেস্ক রাখা হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
সর্বশেষ খবর
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
বস দিবস: আজ তাকে ধন্যবাদ জানানোর পালা!
বস দিবস: আজ তাকে ধন্যবাদ জানানোর পালা!
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা