মার্কিন চুক্তি নিয়ে বিএনপি-জামায়াত ‘চুপ’ কেন, জানালেন ফরিদা আখতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মে ২০২৬, ২১:৩৭আপডেট : ১২ মে ২০২৬, ২১:৩৭

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যদিও নির্বাচনের তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে। কিন্তু এখন এটা পরিষ্কার জানা গেছে এবং এটা বোঝাও যাচ্ছে যে— বিএনপি এবং জামায়াতে ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকার এটা আলোচনা করেছে। সেই কারণেই তারা এখন এটার বিরুদ্ধে কোনও অবস্থান নিচ্ছেন না।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনায় এসব কথা জানান তিনি।

ফরিদা আখতার বলেন, “আমি মনে করি যদি কৃষিতে যে ক্ষতিগুলোর সম্ভাবনা আমরা দেখছি— এই চুক্তিতে দুটি ধারা আছে খুব গুরুত্বপূর্ণ। একটি ধারা অনুযায়ী, আপনি একে কিছু মডিফাই করতে পারবেন। কোনও কোনও জিনিস যদি বদলাতে চান— সেটা করতে পারি। আরেকটা হলো আমরা চুক্তিটা বাতিলও করতে পারি।” 

তিনি বলেন, “একটা দাবি আপনাদের তোলা উচিত যে, এটা সংসদে অবশ্যই উত্থাপন করতে হবে। সংসদে তুলে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করে। আমি আর কিছু বলবো না।” 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের
গঙ্গা চুক্তিতে ৫৫ শতাংশ ক্ষেত্রেই ন্যূনতম পানি পায়নি বাংলাদেশ
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ