ব্যবসায়ীকে ৫ টুকরো করে হত্যা: রায় ঘোষণার তারিখ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১২:৫০ আপডেট : ১৩ মে ২০২৬, ১২:৫০

ঢাকার নবাবগঞ্জ এলাকায় ব্যবসায়ী গোলাপ হোসেন পিংকুকে পাঁচ টুকরো করে হত্যার অভিযোগের মামলায় ২২ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। রায়ের জন্য নতুন করে আগামী ৬ আগস্ট দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১৩ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলামের আদালতে মামলাটির রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ ছিল। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক ব্যস্ত থাকায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুম্মন এ তথ্য জানান।

মামলার আসামিরা হলেন– অ্যাডভোকেট মতিউর রহমান ওরফে মতি, তার বোন মরিয়ম বেগম, তার স্বামী লুৎফর, ভাই মোখলেছ ও চান মিয়া ওরফে জাহিদ, জাহিদের স্ত্রী মেরী, আনিছ মাষ্টার, বাবুল, সিরাজ, আমির, এনামুল করিম শাহীন, আমানুর, সাইজউদ্দিন, শফিকুল, হযরত, রিংকু, শরিফ, আওলাদ, দুই ভাই কাদের ও নেকবর, হাফিজ উদ্দিন, শিবলু। আসামিদের মধ্যে হযরত, রিংকু ও সিরাজ পলাতক রয়েছে।

গত ৪ মার্চ মামলাটি রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। ওই দিন বিচারক রায়ের তারিখ পিছিয়ে ৩১ মার্চ নির্ধারণ করেন। পরে ১৩ মে রায়ের দিন নির্ধারণ থাকলেও রায় ঘোষণা হয়নি।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের ব্যবসায়ী পিংকুর সঙ্গে মতিউর রহমান, তার বোন মরিয়মসহ অন্যান্য আসামিদের সঙ্গে একাধিক মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন বিষয় নিয়ে ‘শত্রুতা’ ছিল। মতিউর রহমান ও মরিয়মের ‘পরিকল্পনায় ও নির্দেশনায়’ ২০১৭ সালের ২৬ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে পিংকু মালিকান্দার চকে যাওয়ার পথে আসামিরা এলাকার ধনিয়া ক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ টুকরো করে হত্যা করে। ওই ঘটনার পরদিন পিংকুর ছোট ভাই মো. এরশাদ নবাবগঞ্জে হত্যা মামলাটি দায়ের করেন।

ওই বছরের ৯ সেপ্টেম্বর মামলাটি তদন্ত করে ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. আরাফাত হোসেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচারকালে আদালত ৩২ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড
সর্বশেষ খবর
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ