শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলা: দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে ট্রাইব্যুনালে হাজির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ মে ২০২৬, ১১:৪০ আপডেট : ১৪ মে ২০২৬, ১২:০৩

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকেণ্ডর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ মে দীপু মনিসহ তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। পরে তাদের হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

সেদিন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালকে বলেছিলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লা একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

/বিআই/এম/
সম্পর্কিত
শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ
সাবেক এমপি পুত্রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার ফুফাতো ভাইসহ চার জনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা