একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৬, ২১:২৭আপডেট : ১৬ মে ২০২৬, ২১:২৭

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (১৬ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ইসলামী ব্যাংক দুর্বল হলে কাঁপতে পারে পুরো ব্যাংকিং খাত!

বাংলাদেশের ব্যাংকিং খাতে গ্রাহক আস্থা, আমানত সংগ্রহ, শিল্প বিনিয়োগ ও রেমিট্যান্স আহরণ— সব সূচকেই এক অনন্য অবস্থান তৈরি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দেশের প্রায় ৩ কোটি গ্রাহকের এই ব্যাংকটি এখন শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

‘আড়াই কোটি টাকা চুক্তিতে’ এসপি, ৭ দিনের মাথায় প্রত্যাহার

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে যোগদানের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে প্রত্যাহার করা হয়। সম্প্রতি অভিযোগ ওঠে ‘আড়াই কোটি টাকার চুক্তি করে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম।’ ওই টাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

নেদারল্যান্ডসে মোদির ঝালমুড়ি, মাতলেন সবাই

নেদারল্যান্ডস সফরে গিয়ে আবারও বহুল আলোচিত ‘ঝালমুড়ি’ মন্তব্যের প্রসঙ্গ তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৬ মে) দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় পশ্চিমবঙ্গের নির্বাচনি প্রচারণার সেই প্রসঙ্গ টেনে আনেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সিজার নয়, স্বাভাবিক প্রসবে ৫ দিনে ৪ সন্তানের জন্ম

চিকিৎসাশাস্ত্রের সব ঝুঁকি ও শঙ্কা উড়িয়ে দিয়ে এক বিরল ঘটনার জন্ম দিলেন উত্তর প্রদেশের সম্বল জেলার বাসিন্দা ৩১ বছর বয়সী আমিনা। টানা পাঁচ দিনের ব্যবধানে তিনি চারটি সন্তানের জন্ম দিয়েছেন। অবাক করার মতো বিষয় হলো, উচ্চ ঝুঁকিপূর্ণ এই গর্ভধারণের পর সবকটি সন্তানই জন্ম নিয়েছে অস্ত্রোপচার ছাড়াই অর্থাৎ নরমাল ডেলিভারির মাধ্যমে।

ভিকি-ক্যাটরিনার ২৬৫ কোটি টাকার সাম্রাজ্য, কী কী আছে তাতে?

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২৬৫ কোটি রুপি। সিনেমা, ব্র্যান্ড প্রচারণা, ব্যবসা ও সম্পত্তি বিনিয়োগ—সব মিলিয়ে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন তারা।

বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান দলে অশান্তি! 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। অবশ্য এই পরাজয়ের পর থেকেই পাকিস্তান দলে শুরু হয়েছে অশান্তি। ড্রেসিংরুমে অধিনায়ক শান মাসুদ ও পেসার শাহীন শাহ আফ্রিদির তর্কে জড়ানোর কথা শোনা যাচ্ছে। শাহীনকে অবশ্য দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি।

/এবিএম/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু