রামিসা হত্যা: অভিযুক্ত সোহেলের অতীত কর্মকাণ্ড নিয়ে যা বললেন ডিবিপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৬, ১৪:৪৮ আপডেট : ২২ মে ২০২৬, ১৭:৫৯

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না। তার স্বাভবচরিত্র খারাপ ছিল।

শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, শিশু রামিশা হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালতে জমা দেওয়া হবে। প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এর আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। অতীত কর্মকাণ্ড ভালো ছিল না।

বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসা থেকে বের হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা আশ্বস্ত করেছি, পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করেছে। আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন চার্জশিট দেওয়ার পালা।

তিনি বলেন, চার্জশিট দেওয়ার আগে ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে চেষ্টা চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হলো ৪৮ ঘণ্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ওই দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সে চেষ্টা করবো। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সে জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে।

গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

/এসএন‌কে/আরকে/
সম্পর্কিত
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
এক বছরে দেশে কতগুলো খুন হয়েছে, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
কানাডা প্রবাসী নারী খুন: স্বামীসহ ৫ জনের বিচার শুরু
সর্বশেষ খবর
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ