কালশী বস্তিতে অগ্নিকাণ্ড: গ্রেফতার নাজমুল কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ মে ২০২৬, ২১:৫২ আপডেট : ২৬ মে ২০২৬, ২১:৫২

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেফতার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। 

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মো. মিজানুর রহমান। 

আবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক থাকার সম্ভাবনা রয়েছে। আসামি দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে জেল হাজাতে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত সোমবার বিকালে পল্লবীর কালশী বস্তির এক দোকানের সঙ্গে স্থানীয় এক যুবকের ঝগড়া হয়। ওই যুবক অগ্নিকাণ্ডের হুমকি দিয়েছিল বলে অভিযোগ বাসিন্দাদের। এরপর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। 

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় বস্তিটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

/এআই/এবিএম/
সম্পর্কিত
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি নেত্রকোনায় গ্রেফতার
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ: পাঠাও চালক রিমান্ডে
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা