এক নজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ২২:৩৪আপডেট : ২৮ মে ২০২৬, ২২:৩৪

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (২৮ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

কারও ঘরে ঈদের আনন্দ, কারও ঈদ কাটছে হাসপাতালের

সারা দেশে যখন ঈদুল আজহার আনন্দে মুখর চারপাশ, তখন অনেক পরিবারের কাছে এবারের ঈদ শুধুই কান্না, উদ্বেগ আর শূন্যতার নাম। কেউ সন্তানকে কোলে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, আবার কেউ হাসপাতালের বিছানায় অসুস্থ শিশুর পাশে বসে কাটাচ্ছেন নির্ঘুম সময়। হামের ভয়াবহ প্রাদুর্ভাব কেড়ে নিয়েছে বহু পরিবারের ঈদের হাসি।

চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য দেশ

পবিত্র ঈদুল আজহা এলেই দেশের অন্যতম আলোচিত অর্থনৈতিক বিষয় হয়ে ওঠে কোরবানির পশুর চামড়া। প্রতি বছরই সরকার দাম নির্ধারণ করে, ব্যাংক ঋণ দেয়, ট্যানারি মালিকেরা বড় সংগ্রহের পরিকল্পনার কথা বলেন, আর মাঠপর্যায়ে মাদ্রাসা, এতিমখানা ও মৌসুমি ব্যবসায়ীরা অপেক্ষা করেন— এবার অন্তত চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাবে কিনা। কিন্তু বাস্তবতা হলো, গত এক দশক ধরে কাঁচা চামড়ার বাজারে একই চিত্র ঘুরেফিরে আসছে— দরপতন, অব্যবস্থাপনা, সংরক্ষণ সংকট এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারানোর গল্প।

ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর

চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালির কাছে একটি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি প্রমাণ করে যে কয়েক মাস ধরে সামরিক স্থাপনাগুলোতে ক্রমাগত হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার সক্ষমতা তেহরান এখনও বজায় রেখেছে।

ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 

নেইমারকে ঘিরে থাকা শঙ্কাটাই সত্যি হলো। চোটের কারণে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচ ছিটকে গেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা অনিশ্চিত! বৃহস্পতিবার স্ক্যানে তার কাফ পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়ার খবর জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

নিরাপত্তা শঙ্কায় মেসির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত

নিরাপত্তা শঙ্কায় ভারতের কলকাতায় স্থাপিত লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে! বাতাসে বিপজ্জনকভাবে দুলতে দেখার পরই এটি নিয়ে দেখা দেয় উদ্বেগ।

‘ভাইয়া তো সিনেমা রিলিজের আগে গায়েব থাকেন’

চলচ্চিত্র মুক্তির আগে খুব একটা প্রচারণায় দেখা যায় না শাকিব খানকে। ১০৩টি সিনেমা হলে রিলিজ হল ঢালিউডের এ হিরোর নতুন ছবি রক্সটার। স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের মুখোমুখি হলেন নির্মাতা আজমান রুশো।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
বিশ্বকাপের বলসহ ৭০ শতাংশ ফুটবল আসে যে শহর থেকে
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
সর্বশেষ খবর
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ