ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৬, ১৯:৪৪আপডেট : ২৮ মে ২০২৬, ১৯:৫৬

নেইমারকে ঘিরে থাকা শঙ্কাটাই সত্যি হলো। চোটের কারণে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচ ছিটকে গেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা অনিশ্চিত! বৃহস্পতিবার স্ক্যানে তার কাফ পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়ার খবর জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

খেলোয়াড়দের সংবাদ সম্মেলনের আগে দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আরও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

লাসমার বলেন, ‘নেইমার গতকাল গ্রানজা কোমারিতে দলের ক্যাম্পে যোগ দেয়। সেখানে তার সব ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে তার কাফ পেশিতে গ্রেড-টু ইনজুরি ধরা পড়ে। আমরা আশা করছি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সে খেলায় ফিরতে পারবে।’

তবে নেইমারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি লাসমার।

মঙ্গলবার দলে যোগ দিলেও বুধবারের প্রথম অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের কাফ ফুলে যাওয়ায় তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে স্ক্যানের জন্য পাঠানো হয়।

লাসমারের ভাষ্য অনুযায়ী, এমআরআই রিপোর্টে শুধু ফোলা নয়, বরং গ্রেড-টু কাফ স্ট্রেইন ধরা পড়েছে। যা থেকে সেরে উঠতে বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন।

এই রিপোর্ট সান্তোস ক্লাবের আগের ব্যাখ্যার সঙ্গে মিলছে না। স্কোয়াড ঘোষণার আগে ক্লাবটির চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছিলেন, নেইমারের সমস্যা কেবল কাফ পেশি ফুলে থাকা এবং মঙ্গলবার থেকেই তিনি অনুশীলনের জন্য পুরোপুরি ফিট থাকবেন।

কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। এখন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রবিবার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং পরে ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে খেলতে পারবেন না। আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ফলে আপাতত ব্রাজিলকে নেইমারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিল দলে চমকের ইঙ্গিত
ভারতের পর আবারও এশিয়া সফর করবে ব্রাজিল 
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?