সাংবাদিকদের ওপর হামলা: যা বলছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ মে ২০২৬, ১৩:০৪ আপডেট : ৩১ মে ২০২৬, ১৩:০৫

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ব্যাখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছে প্রতিষ্ঠানটি।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করা হয়। এ সময় হাসপাতালজুড়ে বিভিন্ন সংস্থার উপস্থিতি ও বিপুলসংখ্যক সাংবাদিকের আনাগোনা ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এমন পরিস্থিতিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে রোগী ও সেবাগ্রহীতারাও ভোগান্তির মুখে পড়েন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে সাংবাদিকরা হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে রোগীদের স্বার্থে তাদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হাসপাতালের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। এ সময় একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করলে কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।

পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আদ্-দ্বীন হাসপাতাল জানায়, তারা সবসময় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে কাজ করে। ঘটনার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কোনো সাংবাদিক কষ্ট পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
টেস্ট ‘নেগেটিভ’ আসার পরও কি ডেঙ্গু হতে পারে?
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৪০২
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০৮৪
সর্বশেষ খবর
কর্মকর্তা-কর্মচারীদের উপহার বা উপঢৌকন না দেওয়ার অনুরোধ রোমানিয়া দূতাবাসের
কর্মকর্তা-কর্মচারীদের উপহার বা উপঢৌকন না দেওয়ার অনুরোধ রোমানিয়া দূতাবাসের
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
বুকারজয়ী এম. জন হ্যারিসনের বিশেষ সাক্ষাৎকার
বুকারজয়ী এম. জন হ্যারিসনের বিশেষ সাক্ষাৎকার
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’