শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৬, ০০:৪৫আপডেট : ০৬ জুন ২০২৬, ০০:৪৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সোয়া ১১টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে জানানো, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর মাত্র তিন মিনিটের মাথায় সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ আরও দুটি ইউনিট যোগ দেয়। রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বাংলা ট্রিবিউন জানান, হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নং গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব ফায়ার ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ড

কী কারণে আগুনের ঘটনা ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও। পরে এ ঘটনায় কয়েকশ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি তুলেছিলেন ব্যবসায়ীরা।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশনের কর্মচারী আহত 
শাহজালালের কার্গো ভিলেজে আগুন
সর্বশেষ খবর
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
কক্সবাজারে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোডাউন ও কনসার্ট
কক্সবাজারে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোডাউন ও কনসার্ট
নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল: এসপি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি আবু হানিফের
নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল: এসপি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি আবু হানিফের
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি