নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল: এসপি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি আবু হানিফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৬, ০৪:১৩আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:১৬

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে জেলার পুলিশ সুপার (এসপি) ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার (৫ জুন) তিনি ফেসবুকে এক পোস্টে এই দাবি জানান।

আবু হানিফ তার পোস্টে লেখেন, ‘নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বড় ধরনের মিছিল বের করেছেন। মিছিলকারীদের বিপুল উপস্থিতি দেখে ঘটনাস্থলে উপস্থিত থাকা সুধারাম থানা পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান বলে অভিযোগ উঠেছে।’

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এই বিষয়ে সুধারাম থানার ওসি বলছেন, মিছিলের খবর আগে থেকেই টের পেয়ে পুলিশের ছয় সদস্যের একটি দল সেখানে উপস্থিত ছিল। তবে বিক্ষোভকারীদের সংখ্যা অতিরিক্ত বেশি হওয়ায় তাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’

আবু হানিফ প্রশ্ন তুলে বলেন, ‘পুলিশ আগে জানার পরও কেন প্রস্তুতি নেওয়া হয়নি? তাহলে কি সেখানে সংশ্লিষ্ট থানার ওসি ও এসপির অন্যরকম সম্পৃক্ততা রয়েছে? অভিযোগ রয়েছে টাকা দিয়ে সেখানে পুলিশকে ম্যানেজ করা হয়ে থাকতে পারে। কিন্তু পুলিশ বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে নিজেদের অপকর্ম আড়াল করার জন্য। শুধু নোয়াখালী নয়, দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে মূলত প্রশাসনের এক ধরনের নীরবতার কারণে। এই নীরবতা কেবলই বিনিময়ের নীরবতা।’

এ সময় তিনি নোয়াখালীর এসপি ও সুধারাম থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও সতর্ক থাকবে বলে তিনি উল্লেখ করেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা