রাজধানীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৬, ০০:৫৩আপডেট : ০৬ জুন ২০২৬, ০০:৫৩

রাজধানীর দারুস সালাম এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বাবা নুর আলামিন জানান, তাঁর ছেলে দুপুরে নামাজ পড়তে বের হয়েছিল। পরে আর বাসায় ফেরেনি। বিকেলে ওই মাঠে বসে থাকা অবস্থায় তার সমবয়সী ১০ থেকে ১২ জন যুবক এসে তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তবে কী কারণে এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে স্বজনরা কিছুই বলতে পারেননি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আহত মহসিন শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের এসএসসি পরীক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁদপুর আলগি বাজার থানার দক্ষিণ আলগীতে। বর্তমানে মিরপুর-১ সেকেন্ড কলোনি, দারুস সালামে পরিবারের সঙ্গে থাকে।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা