বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৩ জুন ২০২৬, ১৩:২৮আপডেট : ১৩ জুন ২০২৬, ১৩:২৮

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আলো, সুর আর উচ্ছ্বাসের ভিড়ে হঠাৎই চোখ আটকে যায় এক শিল্পীর পোশাকে। মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা আর লাল-সবুজের ছাপ। আর বারবার হাতার সেই নকশার দিকে ইশারা করে তিনি যেন জানিয়ে দিচ্ছিলেন—এটাই তার শিকড়, এটাই তার পরিচয়।

তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব।

শুক্রবার (১২ জুন) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গান পরিবেশন করেন সঞ্জয়। তবে তার পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় আসে বাংলাদেশের প্রতীক বহন করা সেই বিশেষ পোশাক।

মঞ্চে পারফরম্যান্সের সময় কয়েকবার স্যুটের হাতার নকশার দিকে ইশারা করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই বিষয়টিকে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও গর্বের প্রকাশ হিসেবে দেখছেন।

ইতোমধ্যে দেশের সংগীতশিল্পীসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরায় প্রশংসা করছেন ভক্তরাও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পারফরম্যান্সের একটি ভিডিও প্রকাশ করেছেন সঞ্জয়। সেখানে তিনি লিখেছেন, ‘My people. This is just the start of something beautiful.’—বাংলায় যার অর্থ, ‘আমার মানুষ, সুন্দর কিছুর এটি কেবল শুরু।’

জানা গেছে, বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম সঞ্জয় দেবের। শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বিভিন্ন সংস্কৃতি ও সংগীতধারার মিশেলে তৈরি হয়েছে তার নিজস্ব সংগীতজগৎ। তবে বিশ্বমঞ্চে দাঁড়িয়েও তিনি যে নিজের শিকড়কে ভুলে যাননি, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তার উপস্থিতি যেন সেটাই নতুন করে মনে করিয়ে দিল।

/এম/
সম্পর্কিত
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
বিশ্বকাপে ইংল্যান্ড দলের বল-জুতা চুরি
সর্বশেষ খবর
বিড়ালের কারণে ২২ মিনিট বন্ধ মেট্রোরেল
বিড়ালের কারণে ২২ মিনিট বন্ধ মেট্রোরেল
স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে কক্সবাজারে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে কক্সবাজারে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ফের বৃষ্টি, সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়া
রাজধানীতে ফের বৃষ্টি, সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়া
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প