যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি না লাগালে আইনি ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৬, ১১:২৮আপডেট : ২৪ জুন ২০২৬, ১১:৪২

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, ইতোমধ্যে সরকার বিভিন্ন সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল আদায়ের জন্য একটি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যবস্থায় টোল আদায়ে মোটরযানে সংযুক্ত আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুত হওয়ার পর এসএমএস পাওয়ার পরও অনেক মোটরযান মালিক নির্ধারিত বিআরটিএ সার্কেল অফিস থেকে সেগুলো সংযোজন করছেন না। এতে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা এবং স্বয়ংক্রিয় টোল আদায় কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

এ অবস্থায় যেসব মোটরযানে এখনও আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজন করা হয়নি, তাদের দ্রুত সংযোজন করার জন্য অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

/এসও/এম/
সম্পর্কিত
ফিটনেসবিহীন যানবাহন নিয়ে কঠোর বার্তা বিআরটিএ’র
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
যানবাহনে বাড়ছে নারী চালকের সংখ্যা, সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান
সর্বশেষ খবর
হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় ছাত্রলীগের ৪ জন আটক
মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় ছাত্রলীগের ৪ জন আটক
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা