অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৬, ২৩:০২আপডেট : ৩০ জুন ২০২৬, ২৩:০২

সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে গেলেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক ও সাবেক সিআইডি-প্রধান ছিবগত উল্লাহ এবং ডিআইজি মো. আবুল খায়ের।

‎মঙ্গলবার (৩০ জুন) শেষ কর্মদিবস শেষে পুলিশের এই তিন কর্মকর্তা নিজ নিজ ইউনিট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

‎অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে ছিবগাত উল্লাহ পুলিশ সদর দফতরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।

অন্যদিকে চলতি মাসের ৪ জুন রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সেসময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে ছিলেন। একই পদে থাকা অবস্থায় চাকরির মেয়াদ শেষে তিনি অবসরে গেলেন।

এছাড়া ডিআইজি আবুল খায়ের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎সোমবার (২৯ জুন) দুপুরে পুলিশের ঊর্ধ্বতন এ তিন কর্মকর্তার শেষ কর্মদিবসে পুলিশ সদর দফতরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
হারুনের মৃত্যুর এক যুগ পর পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
সর্বশেষ খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়মের তদন্ত চেয়ে আইনি নোটিশ
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়মের তদন্ত চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত