তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ১৩:২৬ আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৩:২৬

বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক চীন সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে তিস্তা প্রকল্পে চীন কাজ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, “তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত। নিজেদের সক্ষমতার মধ্যে থেকে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এর বাইরে অন্য কোনও ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়।”

ইয়াও ওয়েন বলেন, তিস্তা একটি বাংলাদেশি প্রকল্প। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কারণ, এর সঙ্গে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত। তাই প্রকল্পটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এটি অত্যন্ত সফল একটি সফর ছিল। এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা আরও বেড়েছে। এ সফরে দুদেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে।

চীন-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিকদের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
এক সময় ছিল সিআইএ’র এয়ারফিল্ড, এখন চীনের সামরিক ঘাঁটি
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
ঢাকায় অনুষ্ঠিত হলো ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হলো ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?