শাহজালাল বিমানবন্দরে এয়ার এস্ট্রার জরুরি অবতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৯:২৬আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৯:২৬

উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রবিবার (৫ জুলাই) দুপুরে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। তবে এ ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও চার ক্রু সদস্য সবাই নিরাপদে ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার চেয়ে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতাস্বরূপ পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বিমানে থাকা যাত্রীদের জন্য অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। বিকল্প ওই ফ্লাইটে তাদের চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
টাকা নয়, ডলার চায় বিমানবন্দরের ভিক্ষুকরা
জাল ভিসা নিয়ে বোর্ডিং গেট পর্যন্ত কীভাবে যাওয়া যায়?
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী
সর্বশেষ খবর
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে আগুন দেয় স্বামী, ১২ দিন পর নারীর মৃত্যু
যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে আগুন দেয় স্বামী, ১২ দিন পর নারীর মৃত্যু
ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতবে নরওয়ে, ভবিষ্যদ্বাণী রেকদালের
ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতবে নরওয়ে, ভবিষ্যদ্বাণী রেকদালের
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়