১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ০১:৩৫ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০১:৩৫

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢল, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র ছাড়াও ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি ঢল, ভূমিধস এবং সড়ক যোগাযোগে আরও ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

/এম/
সম্পর্কিত
সুন্দরবনের বনে বনে গম্ভীর চেহারার আড়ালে চঞ্চল সাদা-গলা মাছরাঙা
পাঁচ ভান্ডারের রহস্যে মোড়া কাঞ্চনজঙ্ঘা, যার চূড়ায় ওঠেন না পর্বতারোহীরা
ঢাকায় শুরু হলো ট্যুরিজম ফেয়ার, অংশ নিয়েছে ২০ দেশ
সর্বশেষ খবর
অবশেষে সেই মামলায় ‘সেভেন স্টারের’ বগাকে গ্রেফতার দেখালো পুলিশ
অবশেষে সেই মামলায় ‘সেভেন স্টারের’ বগাকে গ্রেফতার দেখালো পুলিশ
জাতীয় স্টেডিয়ামের স্কাই লাউঞ্জে সাংবাদিকদের জন্য ছাড়ের মেয়াদ বাড়লো
জাতীয় স্টেডিয়ামের স্কাই লাউঞ্জে সাংবাদিকদের জন্য ছাড়ের মেয়াদ বাড়লো
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়ালো
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়ালো
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী