টানা ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ১৬ হাজার রোহিঙ্গা: ইউএনএইচসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৬, ১৮:৫৬আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৮:৫৬

ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগে ভূমিধস, আকস্মিক বন্যা ও স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টির কারণে ১৬ হাজার রোহিঙ্গা ক্ষতির শিকার হয়েছে।  মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বিশেষ করে পার্বত্য এলাকায় শরণার্থী ক্যাম্পে ভূমিধস, আকস্মিক বন্যা ও স্থানীয়ভাবে জলাবদ্ধতার ঝুঁকি আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) তথ্য অনুসারে, এই অবস্থা আগামী ৪৮ ঘণ্টা ধরে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য স্থানীয়ভাবে তিন নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। অফরদিকে বিএমডি চট্টগ্রাম বিভাগজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, রোহিঙ্গা কো-অর্ডিনেশন প্ল্যাটফর্ম (আরসিপি) ডেইলি ইনসিডেন্টস ড্যাশবোর্ড রিপোর্ট অনুসারে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ৪ থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত অন্তত ১০ জন রোহিঙ্গার মৃত্যু এবং ১০ জন আহত হয়েছেন। প্রায় ১৫ হাজার ৮১৩ জন ক্ষতিগ্রস্ত এবং ৩ হাজার ১৮২ জন বাস্তুচ্যুত হয়েছেন। এ সময়ে ১৬০টি দুর্যোগজনিত ঘটনা ঘটেছে, এর মধ্যে ৫২টি ভূমিধস, ১৪টি বন্যা এবং ৮৩টি ঝড়ের ঘটনা রয়েছে। ১৬১৪টি আশ্রয় আংশিক এবং ১০টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক সংস্থাগুলো জরুরি উদ্ধার, আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছে। তবে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় নতুন করে ভূমিধস ও বন্যার ঝুঁকি রয়েই গেছে।

কক্সবাজারের বিএমডি আবহাওয়া স্টেশন অনুসারে, ৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতিরিক্ত ভূমিধস এবং স্থানীয় বন্যার ঝুঁকি বাড়িয়েছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, চাপা পড়ে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী 
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে আছে পর্যটক এক্সপ্রেস
চার বিভাগে বন্যার শঙ্কা
সর্বশেষ খবর
আইন কর্মকর্তা আ.লীগ নেতার অফিসে অস্ত্র-গুলি-পেট্রোল বোমা ও বিদেশি মদ
আইন কর্মকর্তা আ.লীগ নেতার অফিসে অস্ত্র-গুলি-পেট্রোল বোমা ও বিদেশি মদ
প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালিয়ে কীসের ইঙ্গিত দিলো চীন
প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালিয়ে কীসের ইঙ্গিত দিলো চীন
উত্তাল সাগরে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার, একজন নিখোঁজ
উত্তাল সাগরে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার, একজন নিখোঁজ
সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন
সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে