পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে আছে পর্যটক এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুলাই ২০২৬, ১৮:০১ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৯:৫০

টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ডুবে গেছে রেললাইন। একইসঙ্গে ঝড়ে কয়েকটি স্থানে রেললাইনের ওপর উপড়ে পড়েছে গাছ। এ অবস্থায় নগরের ষোলশহরের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় আটকে গেছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। এতে ৮০০ জন যাত্রী রয়েছেন। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। বিকাল ৪টা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিল। পুনরায় কখন যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়।

ষোলশহরের জানালিহাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, ‌‘রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেসে ৮০০ জন যাত্রী রয়েছেন।’

স্টেশন মাস্টার নেজাম উদ্দিন আরও বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন এলাকাটি অতিক্রম করেছে। তখনও কোনও সমস্যা হয়নি। তবে এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় রেললাইনের ওপর পানি জমতে শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেন বেলা ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর সময় নির্ধারিত ছিল। এরই মধ্যে সে সময় অতিক্রান্ত হয়েছে। রেললাইনের পানি সরার পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেললাইনে পানি এবং কয়েকটি স্থানে গাছ ভেঙে পড়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন সুন্নিয়া মাদ্রাসা এলাকায় থামিয়ে দেওয়া হয়। রেললাইন সচল হলে এটি ছেড়ে যাবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সুন্দরবনের বনে বনে গম্ভীর চেহারার আড়ালে চঞ্চল সাদা-গলা মাছরাঙা
৪,২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে সেটিকেই ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
সর্বশেষ খবর
সেই দুই চীনা নাগরিক ৭ দিনের রিমান্ডে
সেই দুই চীনা নাগরিক ৭ দিনের রিমান্ডে
এশিয়া কাপ আর্চারিতে এবার বর্ণার সোনা জয় 
এশিয়া কাপ আর্চারিতে এবার বর্ণার সোনা জয় 
ফার্নিচার সরাতে বাসায় ডেকে নারীর সঙ্গে ছবি-ভিডিও, স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায়
ফার্নিচার সরাতে বাসায় ডেকে নারীর সঙ্গে ছবি-ভিডিও, স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায়
অবশেষে সেই মামলায় ‘সেভেন স্টারের’ বগাকে গ্রেফতার দেখালো পুলিশ
অবশেষে সেই মামলায় ‘সেভেন স্টারের’ বগাকে গ্রেফতার দেখালো পুলিশ
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী