বংশালে বাইক পার্টসের গোডাউনে বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু, একজন আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৬, ১১:৩৬আপডেট : ১০ জুলাই ২০২৬, ১১:৩৬

রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচতো ভাই নাজমুল (৩৩)।

শুক্রবার (১০ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হামিদুল জানান, বংশালের মুকিম বাজারে একটি তিনতলা বাসার নিচতলায় ‘বাইক পার্টস সেন্টার’ নামে দোকানের গোডাউন ছিল। ওই ভবনের তৃতীয় তলায় থাকতেন দেলোয়ার, তার পরিবার এবং নাজমুল।

তিনি বলেন, গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে, দেলোয়ার ও নাজমুল নিচে নেমে যান। তখন সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিচ তলার দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে। দেলোয়ার মাথায় আঘাত পেয়ে চাপা পড়েন এবং ভেতরে আগুন লেগে যায়। নাজমুলও গুরুতর আহত এবং দগ্ধ হন। পরে খবর ফেয়ে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দোলেয়ারকে মৃত ঘোষণা করেন। নাজমুল চিকিৎসাধীন।

হামিদুল বলেন, আমি থাকি পাশের একটি গলিতে। কাজ করি দোকানে। আকাশে ধোঁয়া দেখে এগিয়ে গিয়ে দেখতে পাই আমাদেরই মালিকের গোডাউনে আগুন লেগেছে।

হামিদুলের ধারনা, গোডাউনে গ্যাসের পাইপ ছিল। সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে, পাইপ বিস্ফোরণ ঘটতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
সর্বশেষ খবর
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ