মা ও শিশু সহায়তা কর্মসূচিতে দুর্যোগ-সংবেদনশীল কৌশল অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ১৯:৫৭আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৯:৫৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য দুর্যোগ বা আকস্মিক অভিঘাত-সংবেদনশীল সামাজিক নিরাপত্তা কৌশল ও রোডম্যাপ অনুমোদন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুমোদিত কৌশলের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের কাজ চলছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান জানান,   ২০২৬-২৭ অর্থবছরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোকে অনুদান দেওয়ার আবেদন আহ্বানে চারটি পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠিয়েছে মহিলা বিষয়ক অধিদফতর।

জয়িতা ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগে জয়িতা টাওয়ার নির্মাণের জন্য বরাদ্দ জমির নামজারি সম্পন্ন করেছে। ‘জয়িতা ক্রিয়েটিভ হাব’ নিয়ে একটি প্রকল্প প্রস্তাব তৈরি হয়েছে। একই সময়ে ৩২৭ জন নারী উদ্যোক্তার নিবন্ধন শেষ হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমির মাসিক ‘শিশু’ পত্রিকার জুলাই সংখ্যা ১০ হাজার ৭০০ কপি ছাপানো হয়েছে। অন্যদিকে জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে স্থাপন এবং অধিদফতরের প্রশাসনিক কাজের জন্য আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বিদ্যমান ১৬ হাজার বর্গফুটের বাইরে আরও ৮ হাজার বর্গফুট স্থান বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

/জেইউ/এম/  
সম্পর্কিত
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে