নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী
সরকারি অফিস চলাকালীন পুরান ঢাকার ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে এক সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তামূলক বার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে প্রতারণার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়।
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপ্যায়নের টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।
ভিসা-গ্রিন কার্ড আবেদনে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র, যা থাকছে নতুন নীতিতে
ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায়, অসম্পূর্ণ বা পর্যাপ্ত নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন অতিরিক্ত তথ্য চাওয়া ছাড়াই সরাসরি বাতিল করতে পারবেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা।
জিএম নর্মের থেকে দুই জয় দূরে: সার্বিয়ায় শীর্ষে বাংলাদেশের তাহসিন
সার্বিয়ার পোজারেভাচ শহরে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
ভারতের টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর ২০১৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার ধর্মান্তরের ঘটনায় নেট দুনিয়ায় আজও নানান ধরনের আলোচনা চলে।









