সংঘর্ষের তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য

জবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ১৮:২২ আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৮:২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের প্লাকার্ড প্রদর্শনী কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে।  ওই ঘটনার তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে যান উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

শুক্রবার (৭ আগস্ট) হাসপাতালে গিয়ে তিনি আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক উপস্থিত ছিলেন

উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় বিভিন্ন দাবিতে প্লাকার্ড নিয়ে অডিটোরিয়ামে প্রবেশ করতে চান কিছু শিক্ষার্থী। এ ঘটনাকে ঘিরে মিলনায়তনের বাইরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা আহত হন।

এ ঘটনায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, হলের বাইরে ৭১ শতাংশ শিক্ষার্থী
মজলিসের খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ দেড় শতাধিক, হাসপাতালে ১০৫ জন
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
নারীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে বিরোধ, প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের
নারীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে বিরোধ, প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের
শেখ হাসিনা কি আপিলের সুযোগ পাবেন প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী 
শেখ হাসিনা কি আপিলের সুযোগ পাবেন প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী 
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড