ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিয়েছে সিজেএফডি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৬, ২১:১০আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২১:২২

দিনব্যাপী সদস্য ও তাদের পরিবারের ২০০ সদস্যকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে দিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি। 

বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাপত্র, বিভিন্ন টেস্ট ও প্রয়োজনীয় ওষুধ সরবারহ করা হয়েছে এতে। হেলথ ক্যাম্পে চিকিৎসাপত্র নিয়েছেন ২০০ জন। সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএস১সি, ইসিজি, আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা করেছেন ১২০ জন।  প্রায় ২০০ জনকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ। 

এই হেলথ ক্যাম্পের চিকিৎসা সেবা সমন্বয় করেছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)।  সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)-এর পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম। 

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন, প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), খ্যাতনামা নিউরোসার্জন অধ্যাপক ডা.  মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা) এবং ডিসিআর এর ৩০ জনের চিকিৎসক টিম।  

সন্ধ্যায় এই ক্যাম্পে স্বেচ্ছাসেবায় বেস্ট পারফর্মাদের অনুভূতি প্রকাশ ও শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়।

 

/এসও/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ তিনটি বিল উত্থাপিত
সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ তিনটি বিল উত্থাপিত
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী 
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী 
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন