একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩১

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা
আগামী ৩০ নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ে বই পাঠানোর লক্ষ্য থাকলেও লোডশেডিংয়ের কারণে মুদ্রণকাজ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সময়মতো বই সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও রোগীর চাপ এতটাই বেড়েছে যে, ওয়ার্ডের ভেতরে তো নয়ই, বারান্দা কিংবা হাসপাতালের বাইরেও মিলছে না জায়গা। চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা।

নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
ভারতের মহারাষ্ট্রজুড়ে ১০ দিনব্যাপী নবরাত্রি উৎসবে মুসলিমদের গারবা ও ডান্ডিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

সময়মতো অস্ত্র দিতে পারেনি ভারতীয় সংস্থা, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
ন্যাশনাল অডিট অফিসের একাধিক নেতিবাচক প্রতিবেদনের পর দায় স্বীকার করে বুধবার পদত্যাগের ঘোষণা দেন ২০২২ সাল থেকে দায়িত্বে থাকা এই মন্ত্রী।

বিশ্বকাপের বলসহ ৭০ শতাংশ ফুটবল আসে যে শহর থেকে
বিশ্ব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরবরাহকারী শহরগুলোর একটি পাকিস্তানে। দেশটির শিল্পনগরী শিয়ালকোট বিশ্বজুড়ে হাতে সেলাই করা ফুটবলের অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র।

জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
উপমহাদেশের গানের পাখি সাবিনা ইয়াসমীনের জন্মদিন শুক্রবার (৪ সেপ্টেম্বর)। ৭২ পেরিয়ে ৭৩ বছরে পা দিয়েছেন তিনি। ১৯৫৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে