বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪১

ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) হিসেবে দেশে এখনও ৪৭ দশমিক ২ শতাংশ কিশোরীর ১৮ বছরের আগে বিয়ে হয়। সংস্থাটির ২০২৪ সালের বাংলাদেশ বিষয়ক প্রোফাইলে বলা হয়েছিল, দেশে ১৮ বছরের আগে বিয়ে হওয়া নারী ও মেয়ের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ। এর মধ্যে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে ২ কোটি ৩৪ লাখের। তবে ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত ইউনিসেফ ও ইউএনএফপিএর একটি পর্যালোচনায় এ সংখ্যা ৪ কোটি ১৬ লাখ বলে উল্লেখ করা হয়েছে।

আজ আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস। এ বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দিবসটি গৃহীত হয়। দিবসটি উপলক্ষে জাতিসংঘ বলছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটি ২০ লাখ মেয়ে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিয়ের শিকার হয়। ২০২৬ সালে জীবিত নারী ও মেয়েদের মধ্যে আনুমানিক ৬৫ কোটি মেয়ের বিয়ে শৈশবেই হয়েছিল। এছাড়া আনুমানিক ২ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বিয়ের পরিস্থিতিতে বসবাস করছে, যাদের দুই-তৃতীয়াংশেরও বেশি মেয়ে। এসব প্রথার অসম প্রভাব পড়ে নারী ও মেয়েদের ওপর এবং তাদের জীবন ও ভবিষ্যতের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনে। এসব কারণে তাদের শিক্ষাজীবন ব্যাহত হতে পারে, অর্থনৈতিক সুযোগ সীমিত হয়ে পড়তে পারে, শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে এবং তারা যৌন সহিংসতা ও শোষণসহ লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে পারে। এছাড়া নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা ভোগ করার সক্ষমতাও তাদের সীমিত হয়ে পড়ে।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ২০২৫ সালের মার্চে প্রকাশিত ‘গার্ল গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস?’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশকে বাল্যবিয়ের উচ্চ হারের দিক থেকে বিশ্বে অষ্টম এবং এশিয়ায় শীর্ষে রাখা হয়েছে। ওই প্রতিবেদনে ২০-২৪ বছর বয়সী নারীদের ৫১ দশমিক ৪ শতাংশের বিয়ে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে হয়েছে বলে উল্লেখ করা হয়।

মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্যমতে, ২০১৯ সালে দেশে বাল্যবিয়ের হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। পরে ছয় বছরে এ হার কমেছে মাত্র ৪ শতাংশ। ২০-২৪ বছর বয়সী নারীদের ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। অন্যদিকে ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের ৩৮ দশমিক ৯ শতাংশ বর্তমানে বিবাহিত।

বিশ্বে অনেক দেশ বাল্যবিয়ে কমিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে। ভারত, শ্রীলংকা ও নেপাল বছরে ৪ শতাংশ বাল্যবিয়ে কমিয়ে এনেছে। যেখানে আফ্রিকার দেশ গাম্বিয়া, গিনি-বিসাউ, টোগো, ঘানা ও রুয়ান্ডা গত ২৫ বছরে বাল্যবিয়ের হার ৪০-৬০ শতাংশ পর্যন্ত নামিয়ে এনেছে। বাংলাদেশে বাল্যবিয়ে প্রতিরোধে হটলাইন সেবা ও শাস্তির ব্যবস্থা থাকলেও তা কাগজে সীমাবদ্ধ।

মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) হিসাবে দেশে সবচেয়ে বেশি বাল্যবিয়ের শিকার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা। জেলাটিতে বাল্যবিয়ের হার প্রায় ৭৩ দশমিক ২৬ শতাংশ। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছে চুয়াডাঙ্গা (৬৭ দশমিক ৯৪ শতাংশ), ভোলা (৬৪ দশমিক ৯৬ শতাংশ), সিরাজগঞ্জ (৬৩ দশমিক ১০ শতাংশ) ও কুষ্টিয়া (৬২ দশমিক ৯০ শতাংশ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার এক বিবৃতিতে নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর জন্মনিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিয়েমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।’

/আরকে/
সম্পর্কিত
প্রেমের টানে বরিশালে এসে কিশোরীকে বিয়ে ভারতীয় যুবকের, বললেন ‘বাকি জীবন বাংলাদেশে কাটাতে চাই’
বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের সঙ্গে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতার ফোনকল ফাঁস, বললেন ‘গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলতে’
আওয়ামী লীগ নেতার ফোনকল ফাঁস, বললেন ‘গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলতে’
গ্রামীণ ব্যাংকের এক শাখায় ৩ পেট্রোলবোমা নিক্ষেপ
গ্রামীণ ব্যাংকের এক শাখায় ৩ পেট্রোলবোমা নিক্ষেপ
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
৪০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে কড়ইগাছটি, কোন জেলায়?
৪০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে কড়ইগাছটি, কোন জেলায়?
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন