গুগল ম্যাপসে নতুন ফিচার: তৈরি হবে পুরো ভ্রমণসূচি, মিলবে পথের হালনাগাদ তথ্য

ফিচার ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ২০:১৫ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২০:১৫

ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখা সহজ, কিন্তু ভ্রমণের পরিকল্পনা করা অনেকের কাছেই বেশ ঝামেলার। বাজেটের সঙ্গে দর্শনীয় স্থান ঘোরা, যাতায়াতের পথ, খাওয়াদাওয়াসহ সবকিছুর সমন্বয় ঘটাতে গিয়ে অনেক সময় তালগোল পাকিয়ে যায়। সেই ঝামেলা কমাতে গুগল ম্যাপসের ‘আস্ক ম্যাপস’ ফিচারে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন টুল। এর সাহায্যে এক দিনের ভ্রমণ থেকে শুরু করে দীর্ঘ ছুটির জন্যও তৈরি করা যাবে ধাপে ধাপে ভ্রমণসূচি।

নতুন এই সুবিধায় ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে দেবে গুগল ম্যাপস। কোথায় ঘুরবেন, কোন পথে যাবেন, কোথায় বিরতি নেবেন সবকিছুরই একটি সাজানো তালিকা পাওয়া যাবে। শুধু পরিকল্পনা তৈরি নয়, যাত্রাপথে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য জানতেও সাহায্য করবে এই ফিচার।

যাত্রাপথেই মিলবে প্রয়োজনীয় তথ্য

নতুন টুলের সাহায্যে প্রতিদিনের ভ্রমণসূচির পাশাপাশি প্রতিটি গন্তব্যের জন্য মানচিত্রে নম্বরযুক্ত পিন দেখা যাবে। ফলে কোন জায়গার পর কোথায় যেতে হবে, তা সহজেই বুঝতে পারবেন পর্যটকেরা। ভ্রমণসূচিতে থাকবে স্থানীয়দের জানা নানা পরামর্শও।

যাত্রাপথে যানজটের অবস্থা, দোকান বা রেস্তরাঁ খোলা আছে কি না, কিংবা পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন এ ধরনের তাৎক্ষণিক তথ্যও পাওয়া যাবে। ফলে আগে থেকে তৈরি পরিকল্পনা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নেওয়া সহজ হবে।

কোনও কারণে পরিকল্পনা বদলাতে হলে নতুন করে সব সাজানোর প্রয়োজন নেই। গুগল ম্যাপসকে নির্দেশ দিলেই ভ্রমণসূচিতে পরিবর্তন আনা যাবে। যেমন, নির্দিষ্ট পথে দুপুরের খাবারের জন্য একটি বিরতি যোগ করতে বলা যেতে পারে। পরিকল্পনায় থাকা যে কোনও গন্তব্যে ট্যাপ করলেই সেখানে পৌঁছনোর দিকনির্দেশনা পাওয়া যাবে।

তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও রয়েছে। চাইলে সেটি গুগল ডকসেও রফতানি করা যাবে।

অ্যাপয়েন্টমেন্ট খুঁজবে ম্যাপস

শুধু ভ্রমণ নয়, দৈনন্দিন নানা কাজেও সহায়তা করবে নতুন টুল। বিউটি পার্লার, পোষ্য পরিচর্যা, গাড়ি মেরামত কিংবা বাড়ির মেরামতের জন্য কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের খালি সময় খুঁজে দেখা যাবে। কোন প্রতিষ্ঠানে কখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, তা দেখে নিজের সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা।

বন্ধুদের সঙ্গে ভাগ করা তালিকাও খুঁজে দেবে

গুগল ম্যাপসে সংরক্ষণ করে রাখা পছন্দের জায়গার তালিকা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়াও সহজ হবে। ‘আস্ক ম্যাপস’-কে প্রশ্ন করলেই সংরক্ষিত তালিকা থেকে প্রয়োজনীয় জায়গা খুঁজে দিতে পারবে। যেমন, পাঁচজনের বসার জায়গা রয়েছে এবং আগামী ৩০ মিনিটের মধ্যে যাওয়া যাবে এমন রেস্তোরাঁ বা অন্য কোনও জায়গা খুঁজে দিতে বলা যাবে। ম্যাপস তখন সরাসরি পাওয়া তথ্য যাচাই করে সম্ভাব্য জায়গাগুলো দেখাবে।

কোথায় চালু হচ্ছে নতুন সুবিধা?

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে নতুন আপডেট চালু হচ্ছে। বছরের শেষের ছুটির ভ্রমণ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ইউরোপের ৩০টি দেশে, যার মধ্যে স্পেন, যুক্তরাজ্য ও জার্মানি রয়েছে, নতুন সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।

ভ্রমণ পরিকল্পনা তৈরি এবং সংরক্ষিত জায়গার তালিকা খোঁজার টুল ‘আস্ক ম্যাপস’ যেখানে চালু রয়েছে, সেই ২০০টিরও বেশি দেশে পাওয়া যাবে। তবে ‘নো বিফোর ইউ গো’ নামে পথসংক্রান্ত পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা আপাতত প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে।

প্রযুক্তি সংস্থাগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সময়সাপেক্ষ কাজ সহজ করার দিকে এগোচ্ছে। গুগল ম্যাপসের এই উদ্যোগও সেই প্রবণতারই অংশ। ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে দৈনন্দিন অ্যাপয়েন্টমেন্ট খোঁজাসহ একাধিক কাজ একই জায়গায় করার সুযোগ তৈরি করছে নতুন ফিচারটি।

/এমএএল/
সম্পর্কিত
গুজরাটের ‘রোড টু হেভেন’, যেখানে বিরতি নিয়েছিলেন দিলজিৎ
২০২৭ সালে ঘুরে আসতে পারেন বিশ্বের যে ২০ জায়গায়
গুগল ম্যাপের সঙ্গে মহাসড়কের দূরত্বের হিসাবে পার্থক্য কেন?
সর্বশেষ খবর
ট্রাম্পের জামাতা ও সৌদি-আমিরাতে ক্ষমতার দ্বন্দ্ব, নতুন বইয়ে বিস্ফোরক ৫ দাবি
ট্রাম্পের জামাতা ও সৌদি-আমিরাতে ক্ষমতার দ্বন্দ্ব, নতুন বইয়ে বিস্ফোরক ৫ দাবি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
শুকির বিদায়ী ম্যাচে রবসনের জোড়া গোলে ফর্টিসকে হারালো কিংস
শুকির বিদায়ী ম্যাচে রবসনের জোড়া গোলে ফর্টিসকে হারালো কিংস
ঢাবির সঙ্গে শিক্ষা-গবেষণা জোরদারে আগ্রহী ভারতের শারদা বিশ্ববিদ্যালয়
ঢাবির সঙ্গে শিক্ষা-গবেষণা জোরদারে আগ্রহী ভারতের শারদা বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে?