এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ২০:৪৯আপডেট : ১৬ মে ২০২০, ২০:৫৪

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান শুরু ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (১৬ মে) সংস্থাটির ৫টি ওয়ার্ডে বিশেষ এ অভিযান শুরু হয়। চিরুনি অভিযানে ৯৫৩টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। তার মধ্যে ৮টি বাড়ি ও স্থাপনার মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-১ (উত্তরা) এর ১নং ওয়ার্ডে অবস্থিত উত্তরা ১ ও ২ নম্বর সেক্টরের ২৯৬টি নির্মাণাধীন বাড়ি ও প্রতিষ্ঠানে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬টি বাড়ি ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এর মধ্যে ৪টি নির্মাণাধীন ভবনের মালিককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-২ (মিরপুর-২) এর ৬ নং ওয়ার্ডের মিরপুর সেকশন ৬ ও পল্লবী এলাকার ৪৫০টি বাড়ি ও স্থাপনায় বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে ১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাকে সতর্ক করে দেওয়া হয়।
অঞ্চল-৩ (মহাখালী) এর ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় ১৭১টি বাড়ি, নির্মাণাধীন ভবনে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে ১১টি বাড়ি, স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদের মধ্যে ২টি স্থাপনা মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-৪ (মিরপুর-১০) এর ১২ নম্বর ওয়ার্ডের টোলারবাগ এলাকায় ১৭টি নির্মাণাধীন ভবন ও ৭টি খালি প্লটে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিরুনি অভিযান চালানো হয়। এর মধ্যে ২টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-৫ (কাওরান বাজার) এর ৩২ নম্বর ওয়ার্ডের আসাদগেটের আশেপাশের এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত ১২টি নির্মাণাধীন ভবন, প্রতিষ্ঠানে চিরুনি অভিযান চালানো হয়। এর মধ্যে ৪টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদেরকে জরিমানা করা হয়নি, তবে সতর্ক করা হয়।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সর্বশেষ খবর
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
নারী কণ্ঠে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩ 
নারী কণ্ঠে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩ 
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে