চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে ২১৬ বাড়িতে লার্ভা পেলো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৬:৩৬আপডেট : ০৮ জুন ২০২০, ০০:০৯

চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে ২১৬ বাড়িতে লার্ভা পেলো ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিস মশার বিরুদ্ধে চলমান চিরুনি অভিযানের দ্বিতীয় দিন রবিবার (৭ জুন) এসব বাড়িতে লার্ভা পাওয়া যায়। এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালিত হয়। ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ১৩ হাজার ৯৭৮টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এতে মোট ২১৬টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ১০ হাজার ১২১টি বাড়িতে মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় তেজগাঁও শিল্প এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গত ১০ মে থেকে মোবাইল কোর্টও পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৫ লাখ ২৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে সকল এলাকাতেই এলাকাবাসীকে এডিস মশার বিস্তার রোধে সচেতন করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।


/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম