ওয়ারীর লকডাউনে কোনও অব্যবস্থাপনা নেই: ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৩:৩০আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৫:১২

ওয়ারীর লকডাউনে কোনও অব্যবস্থাপনা নেই: ডিএসসিসি ওয়ারীর লকডাউন এলাকায় কোনও অব্যবস্থাপনা নেই বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক। তিনি বলেছেন, ‘লকডাউন এলাকায় আমাদের কোনও অব্যবস্থাপনা নেই। প্রতিটি কাজ সুচারুভাবে করছি। তবে প্রথমদিন হিসেবে যদি কোনও ঘাটতি থেকেও থাকে তা আগামী দিনগুলোতে ঠিক হয়ে যাবে।’
শনিবার (৪ জুলাই) বেলা ১২টায় ওয়ারীর লকডাউন এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা কথা বলেন শাহ মো. এমদাদুল হক। তিনি বলেন, ‘আমাদের কোথাও কোন গ্যাপ নেই। ই-কমার্স রয়েছে, ভ্যান সার্ভিস রয়েছে তারা বিভিন্ন খাবার নিয়ে ভেতরে অবস্থান করছে। ওষুধের ফার্মেসিগুলো খোলা রয়েছে। আমাদের দেড়শতাধিক স্বেচ্ছাসেবী তিন শিফটে কাজ করছে। এছাড়া আমাদের অফিসার ও বর্জ্য ব্যবস্থাপনার লোকজন পরিষ্কার পরিছন্নতা কাজে নিয়োজিত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘লকডাউন এলাকায় করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখানে দুই জন ডাক্তার রয়েছেন। তারা করোনায় আক্রান্ত ৪৬ জন রোগীর সঙ্গে যোগাযোগ করে কাজ করছেন। তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন।’

ওয়ারীর লকডাউনে কোনও অব্যবস্থাপনা নেই: ডিএসসিসি স্থানীয় লোকজন লকডাউন অমান্য করার চেষ্টা করছেন এই বিষয়ে সিটি করপোরেশনের কী ব্যবস্থা রয়েছে, এমন প্রশ্নের জবাবে এমদাদুল হক বলেন, ‘লকডাউন হবে কী হবে না এটা আমাদের কোনও সিদ্ধান্ত নয়, সরকার এই সিদ্ধান্ত দিয়েছে। আমরা শুধু সেটা বাস্তবায়ন করছি। স্থানীয় লোকজন যদি মনে করেন লকডাউন করা ঠিক হয়নি এটা আমাদের বিষয় নয় এটা তাদের বিষয়।’

লকডাউন এলাকায় যে অব্যবস্থাপনা চলছে সেটা কারা নিয়ন্ত্রণ করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথাও কোনও অব্যবস্থাপনা নেই। আপনারা ঘুরে ঘুরে দেখে আসতে পারেন। আজকে প্রথম দিন হয়তো কিছু সমস্যা থাকতে পারে। আমাদের লোকজন রয়েছে পরবর্তীতেগুলো সব ঠিক হয়ে যাবে।’

তিনি জানান, একটি করোনা অ্যাম্বুলেন্স ও একটি নন করোনা অ্যাম্বুলেন্স ওই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হাসপাতাল তৈরি রাখা হয়েছে।

আরও পড়ুন: 

ছবিতে ওয়ারীর লকডাউন

ওয়ারীতে ২১ দিনের লকডাউন শুরু 

যেভাবে লকডাউন হবে ওয়ারী

রাজাবাজারের অভিজ্ঞতা প্রয়োগ হবে ওয়ারীতে

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের