মার্কিন দূতাবাসের পাশে সন্দেহজনক ব্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:২০

মার্কিন দূতাবাসের পাশে সন্দেহজনক ব্যাগ রাজধানী ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসের পাশে একটি সন্দেহজনক কালো ব্যাগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট। ব্যাগটি ডিসপোজাল করার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাগে তেমন কিছু ছিল না। তবু ঝুঁকি না নিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ব্যাগে সন্দেহজনক কিছু ছিল না। তবু বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছিল। তারা ব্যাগটি ডিসপোজাল করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের পাশে ইনফরমেশন সেন্টারের এনেক্স বিল্ডিং সংলগ্ন চেকপোস্টে অজ্ঞাত দুই ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে দাঁড়িয়েছিলেন। দূতাবাসের নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারা তাদের দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে অজ্ঞাত দুই ব্যক্তি সঙ্গে থাকা কালো ব্যাগটি রেখে চলে যায়। পরে দূতাবাসের নিরাপত্তা কর্মীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে কল করে। একইসঙ্গে নিরাপত্তার জন্য এলাকাটি কর্ডন করে রাখে।
পুলিশ জানায়, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি ডিসপোজাল করে। তবে ব্যাগের ভেতরে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (এসএজি) আব্দুল মান্নান বলেন, এটি তেমন কিছু না। তবু ঝুঁকি না নিয়ে বোম্ব ইউনিট পাঠানো হয়েছে। তারা ব্যাগটি ডিসপোজাল করার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

/এনএল/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি