ভিন্ন আঙ্গিকে নারী দিবস উদযাপন করলো ‘টিম গ্রুপ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ১৭:৫৯আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৭:৫৯

নারীকে যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে স্বামীর হাত থেকে স্ত্রীকে সম্মাননা দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে ‘টিম গ্রুপ’ এবার উদযাপন করলো  নারী বিদস। ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২১’ উপলক্ষে শুক্রবার (৫ মার্চ) টিম গ্রুপ ‘প্রসূতি মায়ের যত্ন ও সম্মান-ভালো কর্ম পরিবেশের অবদান’, এই শিরোনামে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, শুরু থেকেই নারীর কল্যাণে কাজ করে যাচ্ছে ‘টিম গ্রুপ’। এবারের নারী দিবসের আয়োজনে টিম গ্রুপের ছয়টি পোশাক কারখানা থেকে মোট তিনশ’ জন প্রসূতিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

নারীদের কর্মক্ষেত্রের পাশাপাশি পারিবারিকভাবে যথাযথ সম্মান এবং মূল্যায়নের বিষয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল নাকিব, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা খালেদা আক্তার জাহান, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. শাহনাজ পারভীন (বিইপিজেডএ),পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জাকিয়া নাসরিন শিখা।

অনুষ্ঠানে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব বলেন, ‘‘নারী মা, নারী মানুষ গড়ার কারিগর। নারীরা সমাজ এবং দেশে যে অবদান রেখে চলছের, তা নিঃসন্দেহে সম্মানের দাবিদার। সকল ক্ষেত্রেই নারীর অবদান সিংহ ভাগ। নারীদের যে কোনও কাজে তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত । নারীদেরকে তাদের  কাজের স্বীকৃতি দিলে জাতি অনেক দূর এগিয়ে যাবে। নারীরা আমাদের চালিকা শক্তি। নারীই পারে একটি সুন্দর পৃথিবী গড়তে৷ আমাদের ‘টিম গ্রুপে’ শ্রমিক-মালিক সবাই একই পরিবারের সদস্য। সেভাবেই আমরা এখানে সকলকে মূল্যায়ন করি। ”

‘টিম গ্রুপ’র উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল নাকিব বলেন, ‘আমরা ১৫ হাজার আটশ’ জনের একটি পরিবার। সবাই একসঙ্গে হাতে হাত রেখে একটি সুন্দর আগামীর স্বপ্নে কাজ করে যাচ্ছি। টিম গ্রুপে কর্মরত নারীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আলাদাভাবে স্থাপনা  তৈরি করা হচ্ছে। পাশাপাশি কর্মরত নারীদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দানের লক্ষ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছে টিম গ্রুপ।”

উল্লেখ্য, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসের এবারের প্রতিপদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে সুন্দর সমতার বিশ্ব’। অন্যান্য দেশের মতো বাংলাদেশে নারী দিবস পালনে যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম