২০ মামলায় ৩ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ২১:২২আপডেট : ১৭ মে ২০২১, ২১:২২

করোনাভাইরাস প্রতিরোধে পরিচালিত অভিযানে ২০টি মামলায় তিন লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৭ মে) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা পরিচালনা করা। লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা। মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুত রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে ২০টি মামলায় ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এতে আরও বলা হয়, অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১ হাজার টাকা, অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৫১ হাজার টাকা, অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা, এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা, অঞ্চল-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১৬ হাজার টাকা এবং ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ২০টি মামলায় ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম