ঢাকা দক্ষিণে আধুনিক হাসপাতাল গড়তে চায় তুরস্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ২১:০৭আপডেট : ০৩ জুন ২০২১, ২১:০৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি আধুনিক হাসপাতাল স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। নগর ভবনের মেয়র দফতরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার আগ্রহ ব্যক্ত করলে মেয়র ব্যারিস্টার শেখ তাপস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি করপোরেশনের নবসংযুক্ত এলাকায় বিশেষত কামরাঙ্গীর চরে চিকিৎসালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসকে জানান, বর্তমানে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন ডলার। আগামী বছরে তা ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষে দুদেশই কাজ করছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহী।

জবাবে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, করপোরেশনে নবসংযুক্ত কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫০ তলাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র নির্মাণ এবং সেখানে কেন্দ্রিয় বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে তুরস্ক বিনিয়োগ করতে পারে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে ৩০টি কম্পেক্টর ক্রয়ের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। সেখানেও তুরস্ক অংশগ্রহণ করতে পারে।

বৈঠকে মেয়র ও তুরস্কের রাষ্ট্রদূত ঢাকার ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় এবং তুরস্কের উল্লেখযোগ্য যে কোনও একটি নগরের সঙ্গে ডিএসসিসির 'সিস্টার সিটি রিলেশনশিপ প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান