সিগন্যালের ত্রুটিতে বন্ধ মেট্রোরেল, দেড় ঘণ্টা পর চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ২০:২৭আপডেট : ২৫ মে ২০২৪, ২০:৪৮

এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। হঠাৎ এই সমস্যা দেখা দেওয়ায় মেট্রোরেলে থাকা যাত্রীদের নেমে বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় স্টেশনগুলোতে। 

শনিবার (২৫ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার পর এই ঘটনা ঘটে। পরে রাত ৮টা ২০ এ মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

আবদুর রউফ বলেন, আমাদের অপারেশন কন্ট্রোল সেন্টারে যে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ যায়, কোনও টেকনিকাল কারণে সেটির লাইন বন্ধ হয়ে গিয়েছিল। ওখান থেকে আমাদের স্টেশনগুলোতে কোনও সিগন্যাল পাঠাতে পারছিলাম না। তাই যাত্রীদের নিরাপত্তার জন্য চলাচল বন্ধ রাখা হয়। সেটা পরে রিইনস্টল করা হয়েছে। মেট্রোরেল চলাচল এখন স্বাভাবিক।

তিনি আরও বলেন, সিগন্যালের কারণে যদি কন্ট্রোল করা না যায় তাহলে কোনও এক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

স্টেশনগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, চলাচল বন্ধের কারণে বিভিন্ন স্টেশনের লাইনে ১০টি ট্রেন আটকে ছিল। স্টেশন থেকে জানানো হয়, সিগন্যালের সিস্টেম ছাড়া ট্রেনগুলো চালানো যেতো, তবে সেটা খুবই ঝুঁকিপূর্ণ হতো।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম