বাগেরহাটের রেজাউল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৯:৪৯আপডেট : ১৯ জুন ২০২১, ১৯:৪৯

বাগেরহাট জেলার রামপাল থানার চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আাসামি সাইকুল ও মিজানকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৯ জুন) দুপুরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মো. সাইকুল শেখ (৩৫) ও মো. মিজান শেখ (৩৭)।

র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতারি পরোয়ানা জারি থাকা দুই আসামিকে আমরা আশুলিয়া থেকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত আসামিরা এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত। হত্যার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এসে একটি পোশাক শিল্পে কাজ করতে থাকে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলেও এ বিষয়টি তারা স্বীকার করেছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় রেজাউল নামের এক ব্যক্তি খুন হয়। পরবর্তীতে মৃতের স্ত্রী বাদী হয়ে রামপাল থানার মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামিরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। এরপর আসামিদের গ্রেফতারে র‌্যাব’র গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের