পরিবেশ দূষণ করে কোনও নির্মাণ কাজ নয়: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ২০:৪৭আপডেট : ৩০ জুন ২০২১, ২০:৪৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, পরিবেশ দূষণ ও জনগণের ভোগান্তি সৃষ্টি করে কোনও নির্মাণ কাজ করা যাবে না।

বুধবার (৩০ জুন) বিকালে গুলশানের নগর ভবনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ, খালের রক্ষণাবেক্ষণ ও অবৈধ দখল সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

তিনি বলেন, ‘ভবন নির্মাণকালে ডিএনসিসির জায়গায় নির্মাণ সামগ্রী রাখার জন্য অনুমতি নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে। এ সংক্রান্ত একটি গাইড লাইন খুব শিগগিরই প্রণয়ন করা হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘গাইডলাইন কমিটি হবে ৫ সদস্য বিশিষ্ট। এতে ডিএনসিসির ৩ জন এবং রিহ্যাবের ২ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। হাউজিং কোম্পানিগুলোর অবহেলার কারণে বিভিন্ন নির্মাণ সামগ্রীর উচ্ছ্বিষ্টাংশ রাস্তা ও ড্রেনে জমে থাকে এবং জনভোগান্তির সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘কমপ্লায়েন্স মেনটেইন করে ভবন নির্মাণ না করার কারণে পরিবেশ দূষণসহ এডিসের প্রজনন ক্ষেত্র তৈরি হয়। বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রত্যেক বাড়িতেই কার্যকর সেপটিক ট্যাংক থাকতে হবে। গুলশান, বনানী ও বারিধারার যেসব ভবনের বর্জ্য সরাসরি জলাশয় কিংবা ড্রেনে অবমুক্ত করা হয়, সেগুলোর নির্গমন পথ কলা গাছ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামীন কাজল উপস্থিত ছিলেন

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী