মগবাজারে বিস্ফোরণ

৯ দিনেও উৎপত্তিস্থল নিশ্চিত করতে পারেনি কোনও তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ১৫:২১ আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৫:২২

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনার ৯দিনেও এখন পর্যন্ত বিস্ফোরণের উৎপত্তিস্থল সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কোনও তদন্ত কমিটি।

সোমবার (৫ জুলাই) দুপুরে বিস্ফোরণস্থল পরিদর্শন করেন পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কোম্পানি গঠিত তদন্ত কমিটির প্রতিনিধি দল। ঘটনাস্থলে এক ঘণ্টারও বেশি সময় ধরে থেকে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তারা।

জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি নির্মাণের নকশা থেকে ১৪ ফিট সামনে বাড়ানো হয়েছে। গ্যাসের পাইপ লাইনের যে উৎস পাওয়া গেছে তা ওই ভবনের নিচে শনাক্ত হয়েছে। এ বিষয়টি মাথায় রেখে বিভিন্ন বিভাগের গঠিত তদন্ত কমিটিগুলো কাজ করছে।

পরিদর্শন শেষে পেট্রোবাংলার গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক জিএম শাহনেওয়াজ পারভেজ বলেন, বিস্ফোরণের ঘটনা ঘটলো, উৎস কোথায়, আশেপাশের কোনো লাইন থেকে লিকেজ হলো কিনা, রাস্তার পাশে সুয়ারেজের কাজ হয়েছে সেখান থেকে হয়েছে কিনা, এছাড়া এসি বিস্ফোরণ হলো কিনা‑ সবগুলো বিষয় একত্র করে পরবর্তী সময়ে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।

তিতাস গ্যাসের সঞ্চালন লাইন থেকে আগুনের সূত্রপাত কিনা‑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। গ্যাস লাইন থেকে লিকেজের ফলে এ ঘটনা ঘটেছে কিনা, আবার গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে কিনা‑ এসব বিষয় দেখা হচ্ছে। গ্যাসের সঞ্চালন লাইন বৈধ না অবৈধ ছিল সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি। এই লাইনটি, ভবনের নিচে কিভাবে গেল সে বিষয়ে আমরা তদন্ত করছি। ভবনের নকশার সাথে মিলিয়ে পরবর্তী সময়ে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

তিতাস গ্যাস কোম্পানির তদন্ত কমিটির সদস্য বিশ্বজিৎ সাহা ঘটনাস্থলে গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে যা দেখলাম আমরা অবজারভেশনে রেখেছি। যাচাই-বাছাইয়ের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে মনে করেন তিনি।

এদিকে, মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলা এখন তদন্ত করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। মামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে জানিয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান সোমবার (৫ জুলাই) দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, বিস্ফোরণের উৎপত্তিস্থলের উৎস সম্পর্কে এখনও আমরা নিশ্চিত হতে পারেনি। তবে গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটা আমরা নিশ্চিত হয়েছি। আমরা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং সব বিষয় মাথায় রেখেই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।

এর আগে ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের ৭৯ আউটার সার্কুলার রোডের একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন। আহত হন অর্ধশতাধিকের বেশি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাঁচজন।

মগবাজারে বিস্ফোরণের ঘটনার পর থেকেই কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ, পেট্রোবাংলা, তিতাস, বিস্ফোরক পরিদপ্তর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
সর্বশেষ খবর
বিমানের রিয়াদগামী ফ্লাইট ২৫ অক্টোবর চালু হচ্ছে
বিমানের রিয়াদগামী ফ্লাইট ২৫ অক্টোবর চালু হচ্ছে
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান