গাবতলী চেকপোস্ট

সড়কে বেড়েছে গাড়ি, গন্তব্য নিশ্চিত হয়ে যেতে দিচ্ছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ১৪:৫২আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৪:৫৯

কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। গন্তব্য সম্পর্কে সঠিক ও যুক্তিযুক্ত কারণ দেখাতে পারলেই যেতে দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর গাবতলীর চেকপোস্টগুলোতে সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিনিয়ত বিভিন্ন কারণে রাজধানীতে ঢুকছে প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস এবং পণ্যবাহী ট্রাক। সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী পুলিশ চেকপোস্টে দেখা গেছে, প্রতি মিনিটে রাজধানীতে ঢুকছে আট থেকে দশটি মতো মাইক্রোবাস ও প্রাইভেট কার, ৬টি থেকে ৭টি মোটরসাইকেল, এছাড়া পণ্যবাহী ট্রাক তো রয়েছেই।

অন্যান্য দিনের তুলনায় আজ গাড়ির চাপ একটু বেশি। জিজ্ঞাসাবাদের ফলে গাড়ির চাপ থাকায় যানবাহন চালকদের কিছুটা অপেক্ষা করতে হচ্ছে চেকপোস্টগুলোতে।

রাজধানীতে আসছেন কেউ চিকিৎসার জন্য হাসপাতালে যেতে, কারও গার্মেন্টস খোলা তাই ছুটছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, কেউ যাচ্ছেন করোনা টেস্ট করাতে, আবার অনেকেই বিদেশ যাবেন তাই গ্রামের বাড়ি থেকে রাজধানীতে আসছেন। এছাড়াও জরুরি সেবার আওতায় যারা রয়েছেন তাদের উপস্থিতি তো রয়েছেই।

এদিকে স্বাস্থ্যবিধি মানতে এখনো অনীহা রয়েছে অনেকের মাঝে। এখনো রাজধানীতে ঢুকতে অনেকে বিভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করছেন পুলিশের কাছে। চেকপোস্টে পুলিশের কাছে তাদের বাইরে আসার বিষয়টি যৌক্তিক না হলে তাদেরকে আবার ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।

রাজধানীতে যারাই ঢুকছেন তাদের অনেকেই প্রাইভেটকার বা মাইক্রোবাসের যাত্রী হয়ে আসছেন। এছাড়া মোটরসাইকেলে ঢুকছেন অনেকে। অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে ঢোকা প্রাইভেটকারের সংখ্যা আজ অনেকটাই বেশি। প্রতিটি গাড়িকেই তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। যারা ভাবছেন বিভিন্ন চেকপোস্টে পুলিশের চোখ এড়িয়ে যেতে পারবেন তাদের জন্য অনেকটাই বিধিবাম হয়ে দাঁড়িয়েছে।

আমিন বাজার ব্রিজের কোনায় গাবতলী চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মওদুদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এখনো অনেকেই অযৌক্তিক কারণে বাইরে বের হচ্ছেন যা বর্তমান সময়ে করোনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া অনেকেই আবার নানা ধরনের অজুহাত দাঁড় করাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে। গাবতলী চেকপোস্টে রাজধানীতে ঢোকার সময় আমরা গাড়িগুলো চেক করছি, তাদের গন্তব্য সম্পর্কে জানতে চাচ্ছি।

গাবতলী চেকপোস্টে দায়িত্বরত আরেক পুলিশ সার্জেন্ট সাদাত বাংলা ট্রিবিউনকে বলেন, যারা সুনির্দিষ্টভাবে গন্তব্য সম্পর্কে বলতে পারছেন না তাদের বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। মামলা করছি, জরিমানা করছি। এছাড়া যৌক্তিক কারণ না দেখাতে পারলে অনেক সময় তাদের রাস্তার পাশে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী