জয়যাত্রা টেলিভিশন ঘিরে ছিল হেলেনা জাহাঙ্গীরের চাঁদাবাজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৮:১৭আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৯:০৭

আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনকে কেন্দ্র করে সাংবাদিক নিয়োগসহ বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পরিচয় দেওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। একেকজনের কাছ থেকে আদায় করতেন একেক ধরনের অর্থ। কারও কাছ থেকে ২০ হাজার, কারও থেকে ৩০ হাজার, আবার কারও কাছ থেকে লাখ টাকা চাঁদা আদায় করেছেন প্রতারক হেলেনা জাহাঙ্গীর।

শুক্রবার (৩০ জুলাই) উত্তরা র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য জানান। 

তিনি বলেন, জয়যাত্রা টেলিভিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছিলেন হেলেনা জাহাঙ্গীর। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন তিনি। এই চাঁদাবাজি কিংবা অপতৎপরতার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

যারা জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসার পরামর্শ দেন কমান্ডার আল মঈন।

/আরটি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের