জীবন বীমায় নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫১

জীবন বীমায় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও পরীক্ষা বাতিলের দাবিতে নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে বক্তারা বলেন, দুঃখজনক হলেও সত্য এখন জীবন বীমা করপোরেশনে কর্মচারী নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ভয়াবহ দুর্নীতির হচ্ছে। ২০২০ সালে নভেম্বরে দুদকের চিঠির পরিপ্রেক্ষিত নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছিলো অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তারা বলেন, প্রতিষ্ঠানটির একটি সিন্ডিকেট এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। প্রতিষ্ঠানটির উচ্চমান সহকারী, অফিস সহকারী এবং অফিস সহায়কের ৫১২টি পদে নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতোমধ্যে অন্তত ৪০ কোটি টাকা লেনদেন হয়েছে।

সাইফুল ইসলাম শুভ’র সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন‑ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ইসলামিক পার্টি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, গণ রাজনৈতিক জোট-গর্জো সভা প্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, অভিভাবকদের পক্ষে আনসার উদ্দিন রফিক, বাংলাদেশ গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম দেওয়ানসহ ভুক্তভোগী হাবিবুর রহমান, আক্ততারুজ্জামান সুরুজ, রিমা সরকার, বিল্লাল হোসেন, উজ্জল কুমার রায়, মনিরুজ্জামান আকন প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের