বনানীতে লরিকে পিক-আপ ভ্যানের ধাক্কা: নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

রাজধানীর বনানী সেতু ভবনের সামনে একটি দ্রুতগামী পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিয়েছে। এতে পিক-আপের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইসমাঈল হোসেন (৩২)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মো. আব্দুল জলিলের ছেলে।পুরান ঢাকার একটি মটরপার্সের দোকানে কাজ করতেন তিনি।  

বনানী থানার উপপরিদর্শক এসআই ইয়াসিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোরে একটি পিক-আপে তিন জন যাত্রী মহাখালীর দিকে যাচ্ছিলেন। সেতু ভবনের সামনে গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছেনে লাগিয়ে দেয়। এতে তারা আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভোর সাড়ে ৫টায় একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

/এআরআর/এআইবি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের