বারডেমের কেবিনে ঝুলছিলো রোগীর মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০৮

রাজধানীর বারডেম হাসপাতালের কেবিন থেকে আনজুম আরা (৭০) নামে এক রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের ১৫ তলার ১৫২৭ নম্বর কেবিন থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে; গত ২৫ সেপ্টেম্বর ওই নারী ইউরিন ইনফেকশন, পেটে ব্যথা ও ডায়াবেটিকসহ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের কেবিনে ভর্তি হয়।

‘সন্ধ্যায় ওই নারীর স্বজনরা হাসপাতালের বাইরে ওষুধ কিনতে যায়। ফিরে এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেলে লোকজন কেবিনের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কেবিনের দরজার ডোর ক্লোজারের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। ধারণা করা হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সহ্য করতে না পেরে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই নারী পরিবারের সঙ্গে ধানমন্ডি এলাকায় থাকতো। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম