কালশীতে খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৫:৫৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:০১

রাজধানীর মিরপুরের কালশীতে খালে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল জীবিত উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে খাল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি তার আনুমানিক বয়স ৪০। লোকটির মানসিক সমস্যা ছিল। আমরা তার পরিচয় জানাতে চেষ্টা করছি। পরবর্তী কার্যক্রমের জন্য তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, একই দিন সকালে আনুমানিক ৯টার দিকে কালশী এলাকায় ২২ তলা গার্মেন্টসের পাশের খালে পড়ে যায় ওই ব্যক্তি। তারপর থেকেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী