ডিএসসিসি’র ৭৫ ওয়ার্ডে টিকা নিলেন ২৬ হাজার মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৮:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮:৪১

গণটিকার আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ড থেকে একদিনে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৬ হাজার ১৬৬ জন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ডিএসসিসি’র ১০টি অঞ্চলের কেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করেন তারা। ডিএসসিসি’র স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. ফজলে শামসুল কবির জানান, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টিকা প্রদান কার্যক্রম বিকাল পর্যন্ত চলে। এতে অঞ্চল-১ এ ৮৯০ জন পুরুষ ও ৪৪৯ জন নারী, অঞ্চল-২ এ দুই হাজার ১৮০ জন পুরুষ ও দুই হাজার ২৬০ জন নারী, অঞ্চল-৩ এ এক হাজার ৮৬০ জন পুরুষ ও এক হাজার ৮৯৬ জন নারী, অঞ্চল-৪ এ এক হাজার ৩৬৮ জন পুরুষ ও এক হাজার ১১৯ জন নারী, অঞ্চল-৫ এ দুই হাজার ৮২৩ জন পুরুষ ও তিন হাজার ২৫১ জন নারী,অঞ্চল-৬ এ ৬৮০ জন পুরুষ ও ৮২০ জন নারী, অঞ্চল-৭ এ ৫৮৫ জন পুরুষ ও ৮০৫ জন নারী, অঞ্চল-৮ এ ৯৩১ জন পুরুষ ও এক হাজার ১৯ জন নারী,  অঞ্চল-৯ এ ৭৪৭ জন পুরুষ ও ৯৩৩ জন নারী,এবং অঞ্চল-১০ এ ৭২১ জন পুরুষ ও ৮২৯ জন নারীসহ মোট ২৬ হাজার ১৬৬ জন নারী ও পুরুষ টিকা গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলে। প্রতিটি কেন্দ্রের লক্ষ্যমাত্রা ছিল ৫০০ জন। আগামী ২৪ ও ২৫ নভেম্বরও এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী