বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে গাড়িচাপায় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ২২:১১আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২২:৪৭

বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাত  আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইউসুফ মিয়া (২০)। তিনি পাঠাও চালক ছিলেন বলে জানা গেছে।

ইউসুফ ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা বড় ভাগ গ্রামের কাঠ ব্যবসায়ী আনসার মিয়ার ছেলে। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় একটি মেসে থাকতেন। মিরপুর ১২ নম্বরে বঙ্গবন্ধু কলেজ থেকে  এইচএসসি পাস করেছেন।

ইউসুফের চাচাতো ভাই রবিন মিয়া জানান জানান, ইউসুফ পাঠাও মোটরবাইক চালাতো। বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় মোটরসাইকেল চালিয়ে উত্তরার বাসায় ফেরার সময় বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে কোনও যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক এসআই মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা কোনও যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কোন যানবাহনে দুর্ঘটনার শিকার হয়েছে তা শনাক্ত করা যায়নি।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম