বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১০:৫৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩:৫৯

ঢাকা-ময়মনসিংহ রোডের রাজধানীর বিমানবন্দর থানাধীন পদ্মা অয়েল পাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির এক ছাত্র মারা গেছেন। নিহতের নাম মাহাদি হাসান লিমন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

আহতবস্থায় লিমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ইমাম হোসেন বলেন, শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাহাদি নিজে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডে পদ্মা অয়েল পাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় তিনি ট্রাকের নিচে পড়ে গিয়ে মাথাসহ বুক, পিঠ ও পায়ে গুরুতর জখম হন। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে লিমনের মামা ইমাম হাসান বলেন, ‘গতকাল শুক্রবার জিগাতলায় এক অসুস্থ আত্মীয়কে দেখে উত্তরা কামারপাড়ার বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয় সে।

বিমানবন্দর থানার এসআই আসাদুজ্জামান শেখ বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ রয়েছে। চালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের